ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬,

২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬,

২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১০, ৯ জুন ২০২৬

আপডেট: ১৬:১১, ৯ জুন ২০২৬

Google News
ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।

গুঞ্জনের বিষয়ে তানিয়া বৃষ্টির সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ জাগো নিউজকে বলেন, ‘সত্যি না; তিনি ঠিক আছেন।’

এই প্রজন্মের ব্যস্ত নাট্যাভিনেত্রীদের অন্যতম তানিয়া বৃষ্টি। নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ এবং ‘রেগে গেলাম তো হেরে গেলাম’।

বিশেষ করে ‘সুইট প্রেমিক’ নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়া তুহিন হোসেন পরিচালিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সোহেল রানা ইমনের নির্দেশনায় ‘এই শহরে মেঘেরা একা’ নাটকেও তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের