দক্ষিণ চীনে বিশ্বের বৃহত্তম অফশোর কনভার্টার স্টেশন স্থাপন সম্পন্ন

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬,

২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬,

২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

দক্ষিণ চীনে বিশ্বের বৃহত্তম অফশোর কনভার্টার স্টেশন স্থাপন সম্পন্ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৩, ৯ জুন ২০২৬

Google News
দক্ষিণ চীনে বিশ্বের বৃহত্তম অফশোর কনভার্টার স্টেশন স্থাপন সম্পন্ন

চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের ইয়াংচিয়াং শহরে বিশ্বের বৃহত্তম অফশোর কনভার্টার স্টেশন সফলভাবে স্থাপন করা হয়েছে। স্থাপনাটি বৃহস্পতিবার সম্পন্ন হয়, যা সামুদ্রিক বায়ুশক্তি ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মাইলফলক। 

স্টেশনটি বিশ্বের প্রথম ৫০০ কিলোভোল্ট ও ২০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফ্লেক্সিবল ডাইরেক্ট কারেন্ট অফশোর কনভার্টার স্টেশন। 

প্রচলিত অফশোর সাবস্টেশনের তুলনায় প্রকল্পটি আরও চ্যালেঞ্জিং পরিবেশে স্থাপন করা হয়েছে। এটি উপকূল থেকে ৭০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত, যেখানে কোনো নিকটবর্তী স্থল-ভিত্তিক সহায়তা সুবিধা নেই। 

প্রকল্প চলাকালে দলটিকে প্রবল বাতাস, ঢেউ, শক্তিশালী স্রোত, মারাত্মক লবণাক্ত জলের ক্ষয় এবং ঘন ঘন টাইফুনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল। 
প্রকৌলশীল এ কাজে উন্নত ত্রিমাত্রিক মডেলিং ও কম্পিউটেশনাল বিশ্লেষণ, সিমুলেশন ব্যবহার করেছেন। প্রকল্পটি বছরে প্রায় ৬ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। 
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের