ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬,

২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬,

২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ৯ জুন ২০২৬

Google News
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

চলমান সংঘাতে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত সোমবার লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তেহরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেলআবিবে।

এতে ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটির একটি হ্যাঙ্গার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ জুন) ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, গত সোমবার স্যাটেলাই কর্তৃক তোলা একটি ছবিতে হ্যাঙ্গারটি যেখানে অবস্থিত ছিল। সেই স্থানে একটি কালো দাগ দেখা যাচ্ছে। যা ৫ জুনের ছবির সাথে তুলনা করলে, দেখা যায় তাতে কোন দাগ ছিল না।
 
একটি পর্যবেক্ষণকারী সংস্থার বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে, উত্তর ইসরায়েলের রামাট ডেভিড বিমান ঘাঁটির একটি হ্যাঙ্গার ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় হ্যাঙ্গারটিতে আঘাত হানা হয়ে থাকতে পারে।  তবে প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতের সময় কাঠামোটির ভেতরে কী ছিল? কতটা ক্ষতির হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের