প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রোববার,

০৭ জুন ২০২৬,

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোববার,

০৭ জুন ২০২৬,

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

 প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৪, ৭ জুন ২০২৬

Google News
 প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে প্রকাশ্যে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে লোকমান (৪৫) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। 

এতে তার হাত ও পায়ে দুটি গুলি লাগে। গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার। 

ঘটনার পর আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, তার হাত ও পায়ে দুটি গুলি লেগেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

ওসি বলেন, ‘তিনটি বাইকে করে ৬ জন ব্যক্তি ব্যাংকের সামনে এসে লোকমান নামে ওই যুবককে গুলি করে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল বলে ভাষ্য ভুক্তভোগীর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।’

পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ। ব্যাংক থেকে টাকা তোলার খবর আগে থেকেই কীভাবে চক্রের কাছে পৌঁছাল তা খতিয়ে দেখার কথা বলেছেন থানার পুলিশ কর্মকর্তারা।

ওসি বলেন, ‘জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহের কাজ চলছে।’

 
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের