বুধবার,

০৭ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

বুধবার,

০৭ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

এনবিআরকে দেয়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না: দেবপ্রিয় ভট্টাচার্য

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১৬, ১৫ জুন ২০২৬

Google News
এনবিআরকে দেয়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না: দেবপ্রিয় ভট্টাচার্য

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাজেটের হিসাব মেলানোর জন্য এনবিআরকে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন না থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব।’

সোমবার (১৫ জুন) সকালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘যার বেশি সম্পদ আছে তাকেই বেশি কর দিতে হবে, অথচ সরকার ভ্যাট নির্ভর কর কাঠামোর দিকে আগাচ্ছে। যে চাপ স্বল্প আয়ের মানুষের ওপরেই পড়বে।’

নতুন আয়কর কাঠামো মধ্যবিত্তের ওপর চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘বাজেটে সম্পদ কর আরোপ করা উচিত ছিল।’

বাজেটে মূল্যস্ফীতি, জিডিপি ও রাজস্ব আহরণের তথ্য উপাত্তে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536