বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কখন, মোবাইলে দেখবেন যেভাবে

মঙ্গলবার,

১৬ জুন ২০২৬,

২ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৬ জুন ২০২৬,

২ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কখন, মোবাইলে দেখবেন যেভাবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৩, ১৬ জুন ২০২৬

Google News
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কখন, মোবাইলে দেখবেন যেভাবে

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হলো আলজেরিয়া।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহের শেষ নেই।

প্রিয় দলের এই ম্যাচ ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচ।

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের