মারা গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন

সোমবার,

২০ জুলাই ২০২৬,

৫ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

২০ জুলাই ২০২৬,

৫ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

মারা গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

Google News
মারা গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন

হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ৫৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ সময় ধরে তিনি এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) নামক এক জটিল স্নায়বিক রোগের সঙ্গে লড়াই করছিলেন।

এরিক ডেনের প্রতিনিধি মেলিসা ব্যাংক এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, প্রিয় এই অভিনেতা তার জীবনের শেষ সময়টুকু পরিবার ও বন্ধুদের সান্নিধ্যেই কাটিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই কন্যা বিলি ও জর্জিয়াকে রেখে গেছেন।

গত বছর প্রথমবার নিজের এই বিরল রোগের কথা জনসম্মুখে এনেছিলেন এরিক ডেন। সেই সময়েই তিনি জানিয়েছিলেন, এই মরণব্যাধির কারণে তিনি তার ডান হাতের কর্মক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগেও অসুস্থতা বেড়ে যাওয়ায় একটি সম্মাননা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়াতে বাধ্য হন।

তবে অসুস্থতা তাকে দমাতে পারেনি। বরং শেষ দিনগুলোতে তিনি এই রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং গবেষণার কাজে নিজেকে ওতপ্রোতভাবে যুক্ত করেছিলেন।

জনপ্রিয় মেডিক্যাল ড্রামা সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’-তে ডক্টর মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন এরিক ডেন। এ ছাড়াও এইচবিও-র জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’-তে তার ‘ক্যাল জ্যাকবস’ চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের