আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি

সোমবার,

২০ জুলাই ২০২৬,

৫ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

২০ জুলাই ২০২৬,

৫ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৫, ১২ এপ্রিল ২০২৬

Google News
আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে। শনিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসা চলছে তার।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ৯২ বছরের কিংবদন্তি সংগীতশিল্পীর। এরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ইউনিটে তার চিকিৎসা চলছে।

এদিকে আশা ভোঁসলের নাতনি জনাই ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আমার দিদিমা আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি এবং বুকের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা আপনাদেরকে অবশ্যই ইতিবাচক খবর জানাবো।’

আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন আশা ভোঁসলে। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল—বিভিন্ন ধারার সংগীতে তার অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোঁসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন। 

আশা ভোঁসলে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের