কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম

বুধবার,

১৭ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

বুধবার,

১৭ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৭, ১৬ জুন ২০২৬

Google News
কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে কিছু আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তি তাঁর সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন।

এক  ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। পরে কয়েকটি সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়। তবে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

অবশেষে গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।

তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান।

জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাঁদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের