তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’: সাইমন ড্যানজাক

বুধবার,

১৭ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

বুধবার,

১৭ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’: সাইমন ড্যানজাক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৪, ১৬ জুন ২০২৬

Google News
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’: সাইমন ড্যানজাক

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন সাবেক ব্রিটিশ এমপি ও রাজনৈতিক বিশ্লেষক সাইমন ড্যানজাক। বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলদেশের জন্য আশার আলো।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের মানুষ নানা ধরনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তার মতে, তারেক রহমান দেশের নেতৃত্বে থাকলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সরকারেরও সমালোচনা করেন সাইমন ড্যানজাক। তিনি দাবি করেন, সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য সরকারের সঙ্গে যুক্ত থাকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল এবং সুবিধা পেয়েছে।

ড্যানজাক আরও বলেন, যুক্তরাজ্যের বর্তমান সরকারের ওপর রাজনৈতিক চাপ রয়েছে এবং দেশটির নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন যে, ‍নেতৃত্বে পবিবর্তন এলে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ফলে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে নতুনভাবে সহযোগিতা ও সুসম্পর্ক গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

তবে সাক্ষাৎকারে দেওয়া এসব মন্তব্য সাইমন ড্যানজাকের ব্যক্তিগত রাজনৈতিক মূল্যায়ন ও মতামত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের