ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
গতকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) রাতে ‘এক্স’ পোস্টে শুভেচ্ছা জানান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় আশা প্রকাশ করা হয়; ভারতের জনগণের সেবায় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল নিয়ে নরেন্দ্র মোদি চেষ্টা করে যাবেন।
এর ঘণ্টাখানেক পরে এক্সের ওই পোস্টের নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ভারতীয় প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বৃহস্পতিবার ৭৬ তম জন্মদিন পার করলেন নরেন্দ্র মোদি।
রেডিওটুডে নিউজ/আনাম

