মঙ্গলবার,

২৭ অক্টোবর ২০২৬,

১২ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার,

২৭ অক্টোবর ২০২৬,

১২ কার্তিক ১৪৩৩

Radio Today News

সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু করল চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪১, ২৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৪৯, ২৭ অক্টোবর ২০২৬

Google News
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু করল চীন

সমুদ্রে বায়ুশক্তি ব্যবহার করে হাইড্রোজেন উৎপাদনে বিশ্বে প্রথম অর্ধনিমজ্জিত প্ল্যাটফর্ম পানিতে ভাসালো চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইন্টারন্যাশনাল মেরিন কনটেইনার্স (সিআইএমসি) শুক্রবার এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চিয়াংমেনে ‘শেনহাই হাইড্রোজেন এনার্জি নং-১’ নামের প্ল্যাটফর্মটি পানিতে নামানো হয়। সাধারণত সমুদ্রে বায়ুশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ তারের মাধ্যমে উপকূলে পাঠানো হয়। কিন্তু, এই প্ল্যাটফর্মে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি হাইড্রোজেনে রূপান্তর করা হবে। এতে দূরবর্তীস্থানে বিদ্যুৎ পাঠানোর সময় জ্বালানির অপচয় কমানোর সুযোগ তৈরি হবে। প্ল্যাটফর্মটিতে পানি থেকে হাইড্রোজেন উৎপাদন, মিথানল তৈরি এবং হাইড্রোজেন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এ প্ল্যাটফর্মটির উৎপাদনব্যবস্থার স্থলভিত্তিক পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই এটিকে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের তানচৌ শহরের উপকূলীয় সমুদ্র এলাকায় নেয়া হবে। সেখানে স্থাপন ও সমুদ্রভিত্তিক পরীক্ষা চালানো হবে।

প্রযুক্তিটি সফলভাবে কাজ করলে সমুদ্রের বায়ুশক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের