দেশে ফিরেছেন ৩২,৮৩২ জন বাংলাদেশি হাজি

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

দেশে ফিরেছেন ৩২,৮৩২ জন বাংলাদেশি হাজি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৭, ৬ জুন ২০২৬

Google News
দেশে ফিরেছেন ৩২,৮৩২ জন বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালন শেষে গতকাল (শুক্রবার, ৫ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৩২ হাজার ৮৩২ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এ পর্যন্ত হজের মোট ৭৮টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের ২৮টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৩১টি এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে করে হাজিগণ দেশে ফিরেছেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২৯ হাজার ৫০৪ জন হাজি দেশে এসে পৌঁছেছেন।

চলতি বছর হজ পালনকালে সৌদি আরবে মোট ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেন। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। হজযাত্রীদের ৩৫ জন মক্কায়, ১২ জন মদিনায় ও একজন জেদ্দায় মারা গেছেন।

এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৩৬০ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৩ জন হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৫৭ হাজার ২০২ জন হাজিকে চিকিৎসা দিয়েছে। মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক সেবা দিয়েছে ২৬ হাজার ৩৫ জন হাজিকে।

এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজযাত্রার কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের