বাংলাদেশের হজযাত্রীদের কোটা বাড়িয়েছে সৌদি আরব। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজের জন্য এ কোটা বৃদ্ধি করেছে।
বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। গত ১৬ নভেম্বর থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানান।
তিনি জানান, বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল মিডিয়ায় স্ক্রল আকারে প্রচারের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

