বুধবার,

১৮ নভেম্বর ২০২৬,

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

বুধবার,

১৮ নভেম্বর ২০২৬,

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

গোপালগঞ্জে বিএনপির কার্যলায় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৩, ১৮ নভেম্বর ২০২৬

Google News
গোপালগঞ্জে বিএনপির কার্যলায় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

গোপালগঞ্জে কাশিয়াীতে বিএনপির কার্যলায় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে গতকাল রাতে টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ সময় থানার লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেয়া, পুলিশের অস্ত্র লুট এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এর জেরে ছাত্রলীগের নেতা-কর্মীরা থানায় গিয়ে গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা ও ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়। পরে হামলাকারীরা থানার লকার ভেঙে গ্রেপ্তারকৃত আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশের অস্ত্র লুট করে বলে জানা গেছে।

এদিকে, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।

এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের