বুধবার,

১৮ নভেম্বর ২০২৬,

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

বুধবার,

১৮ নভেম্বর ২০২৬,

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

এমপি বরকতউল্লা বুলুর পদত্যাগের খবর গুজব, চিকিৎসার জন্য থাইল্যান্ডে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩০, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৩১, ১৮ নভেম্বর ২০২৬

Google News
এমপি বরকতউল্লা বুলুর পদত্যাগের খবর গুজব, চিকিৎসার জন্য থাইল্যান্ডে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লা বুলুর পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে বিএনপি। খবরটি ভিত্তিহীন জানিয়ে দলের নেতাকর্মীসহ দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আজ বুধবার এক বার্তায় তিনি জানান, বরকতউল্লা বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গতকাল রাতে উন্নত চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যান। চিকিৎসকের পরামর্শে বুধবার সকালে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদের আস্থার প্রতীক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের