সোমবার,

১৬ নভেম্বর ২০২৬,

২ অগ্রাহায়ণ ১৪৩৩

সোমবার,

১৬ নভেম্বর ২০২৬,

২ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

শাপলা চত্বর গণহত্যা মামলা

হাসিনাসহ ৪১ জন অব্যাহতির আবেদনের শুনানি আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০২, ১৬ নভেম্বর ২০২৬

Google News
হাসিনাসহ ৪১ জন অব্যাহতির আবেদনের শুনানি আজ

শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আজ সোমবার (১৬ নভেম্বর) শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। 

আজ শুনানির জন্য ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে গ্রেপ্তার আসামি আমির হোসেন আমু, দিপু মনি, আব্দুর রাজ্জাক, জিয়াউল আহসানসহ ১১ জনকে।

এর আগে, গত বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ডের পুরো চিত্র তুলে ধরে অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন। এ মামলায় মোট ৫৮ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা, বেনজির আহমেদসহ ৩০ জনকে পলাতক। এ মামলার আসামি জিয়াউল আহসানকে হাজির করতে ট্রাইব্যুনালে নিরাপত্তায় কড়াকড়ি করা হয়েছে। এর আগে জিয়ার হ্যান্ডকাপ না পরা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। খোদ সংসদেও এ বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের