সোমবার,

১৬ নভেম্বর ২০২৬,

২ অগ্রাহায়ণ ১৪৩৩

সোমবার,

১৬ নভেম্বর ২০২৬,

২ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

রামিসা ধর্ষণ-হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০০, ১৬ নভেম্বর ২০২৬

Google News
রামিসা ধর্ষণ-হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু আজ

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হাইকোর্ট শুরু হবে আজ সোমবার (১৬ নভেম্বর)।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে আলোচিত মামলাটির। 

এর আগে মাত্র ১৯ দিনে বিচার শেষ হয় এ মামলার। গত ৭ জুন সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

এরপর রায়ের অনুলিপি ডেথ রেফারেন্স আকারে আসে হাইকোর্ট। সেই সাথে আসামিদের রায়ের বিরুদ্ধে আপিল ও জেল আপিলও আসে। তবে তাদের পক্ষে আইনী লড়াইয়ে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। 

রাষ্ট্রপক্ষ বলছে, এ মামলার তারা আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তারা। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের