শনিবার,

১৪ নভেম্বর ২০২৬,

৩০ কার্তিক ১৪৩৩

শনিবার,

১৪ নভেম্বর ২০২৬,

৩০ কার্তিক ১৪৩৩

Radio Today News

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, লাগবে না কোনো ফি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৬, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:২৭, ১৪ নভেম্বর ২০২৬

Google News
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, লাগবে না কোনো ফি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তরুণদের দক্ষ করে তুলতে দেশজুড়ে বিনা মূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দেশের ৬৪ জেলায় অনুষ্ঠিতব্য এ কর্মসূচির তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে।

১৮ থেকে ৩৫ বছর বয়সীরা এ সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ২৪ নভেম্বর, ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীদের www.dydaiproject.com/apply ঠিকানায় গিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে। আবেদন সম্পন্ন হলে কপিটি সংরক্ষণ করতে হবে।

প্রাথমিকভাবে যোগ্য বিবেচিতদের পরীক্ষার সময়সূচি এসএমএসে জানানো হবে।
 
ভর্তি কার্যক্রমে লিখিত পরীক্ষা হবে ২৮ নভেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর। নির্বাচিতদের নাম প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। ক্লাস শুরু ১ ডিসেম্বর, শেষ হবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি।

৫০ দিনের এ কর্মসূচিতে মোট ৩০০ ঘণ্টা পাঠদান হবে। প্রতিদিন ক্লাস চলবে ছয় ঘণ্টা। ভর্তির যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণা এবং ইংরেজিতে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণের জন্য কোনো ফি লাগবে না।

বরং প্রত্যেক অংশগ্রহণকারী দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা ও খাবার পাবেন। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে। জেলা পর্যায়ে উপপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করবে। বিস্তারিত জানা যাবে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের