শনিবার,

১৪ নভেম্বর ২০২৬,

২৯ কার্তিক ১৪৩৩

শনিবার,

১৪ নভেম্বর ২০২৬,

২৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক অধিবেশনে উপস্থিত থাকবেন সি চিন পিং

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫২, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৫২, ১৩ নভেম্বর ২০২৬

Google News
এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক অধিবেশনে উপস্থিত থাকবেন সি চিন পিং

আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনচেনে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন সম্প্রদায় গঠন এবং অভিন্ন সমৃদ্ধি অর্জন’। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং ভাষণ দেবেন। আজ (শুক্রবার) এসব তথ্য জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

১৭ ও ১৮ নভেম্বর শেনচেনে এপেকের বাণিজ্য ও শিল্পনেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের প্রতিপাদ্য ‘অভিন্ন সমৃদ্ধি অর্জনে ভবিষ্যৎকে জয় করা’।

অধিবেশন চলাকালে বিভিন্ন অর্থনৈতিক সত্তার নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সম্মানে স্বাগত ভোজের আয়োজন করবেন সি চিন পিং। তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের