শুক্রবার,

১৩ নভেম্বর ২০২৬,

২৯ কার্তিক ১৪৩৩

শুক্রবার,

১৩ নভেম্বর ২০২৬,

২৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্রকে আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি, আগ্রাসন হলে জবাব হবে বিধ্বংসী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৮, ১৩ নভেম্বর ২০২৬

Google News
যুক্তরাষ্ট্রকে আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি, আগ্রাসন হলে জবাব হবে বিধ্বংসী

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে বিধ্বংসী ও বেদনাদায়ক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ভাহিদি।

ইরানের গণমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনমূলক কর্মকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

আহমদ ভাহিদি বলেন, শত্রুপক্ষকে তাদের বারবার পরাজয় থেকে শিক্ষা নিতে হবে। অন্যথায় তাদের আরও বড় শিক্ষা পেতে হবে।

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার স্থাপনায় ইরানের হামলার পর এমন মন্তব্য করেন আইআরজিসি প্রধান। ইরানের দাবি, দেশটির সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনের ওই স্থাপনায় হামলা চালানো হয়েছে।

সূত্র:  আল জাজিরা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের