বুধবার,

১১ নভেম্বর ২০২৬,

২৭ কার্তিক ১৪৩৩

বুধবার,

১১ নভেম্বর ২০২৬,

২৭ কার্তিক ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল ১১ নভেম্বর, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি ! 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৩, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:১৩, ১১ নভেম্বর ২০২৬

Google News
আজকের রাশিফল ১১ নভেম্বর, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি ! 

আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। 

মেষ রাশি: একজন বন্ধুর আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাঁদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। সেইসব মানুষদের সঙ্গে বেশি করে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথপ্রদর্শন করবেন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।

বৃষ রাশি: আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনি আজ অর্থ সঞ্চয় করতে ব্যর্থ হতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের প্রতিটি কাজে আপনার মেধা ব্যবহার করুন। আপনার কাছে থাকা অবসর সময় সঠিকভাবে কাজে লাগান। ছোটবেলার কিছু স্মৃতির আজ আপনি রোমন্থন করতে পারেন।

মিথুন রাশি: সেইসব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত রাখবে। এই রাশিচক্রের বিবাহিত ব্যক্তিরা তাঁদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কোনও ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে আজকের এই দিনটি অবশ্যই ভালো। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন।

কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। মনে রাখবেন, অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অর্থের প্রতি এতটাও সংবেদনশীল হয়ে পড়বেন না, যাতে আপনার সম্পর্ক নষ্ট হয়। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। একজন বন্ধুর সঙ্গে সাক্ষাতের জন্য আপনি অপেক্ষা করবেন। আপনার যোগাযোগ দক্ষতাকে সঠিকভাবে ব্যবহার করুন। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন তাঁরা আজ নিজেদের সব কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ একটি পার্কে বা নির্জন জায়গায় সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

সিংহ রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। এমনকি, অনেকে আপনার সামনেই প্রশংসা করবেন। কোনও সন্দেহজনক আর্থিক ক্ষেত্রে অর্ধ বিনিয়োগ করা থেকে অবশ্যই বিরত থাকুন। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন এবং তাঁদের আপনি উপহার দিতেও পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময়ে কারোর দ্বারা প্রভাবিত হওয়া থেকে বিরত থাকুন। এই রাশির পড়ুয়াদের খেলাধুলায় অত্যধিক সময় অতিবাহিত না করে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার সঠিক সময়ের সাহায্য আজ কারোর জীবন বাঁচাতে পারে। এর ফলে আপনার পরিবারের সদস্যরা অত্যন্ত গর্বিত হবেন এবং তাঁরা আপনাকে আরও অনুপ্রাণিত করবেন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কোনও যৌথ ব্যবসায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে কোনও কাজ অসম্পূর্ণ রাখার কারণে আপনি অবসর সময়ে ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময়ে চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসতে পারে। জীবনসঙ্গের সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি: কোনও সন্দেহজনক আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে অবশ্যই বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ আপনার ভালোবাসার মানুষকে মিস করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে আজ আপনি ফোনে কথা বলতে পারেন। আপনার নিজের কোনও কাজ আজ অন্য কাউকে দিয়ে করাবেন না। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

ধনু রাশি: বাড়ির কাজগুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করুন। নাহলে, আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজ আপনি একটি ভালো পরিবর্তনের মুখোমুখি হতে পারেন। একজন বন্ধুর সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। মদ্যপান থেকে অবশ্যই বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মকর রাশি: আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনি কোনও অবাস্তব পরিকল্পনার কারণে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি: একজন বন্ধুর দ্বারা জ্যোতিষতাত্ত্বিক পথপ্রদর্শনের মাধ্যমে আপনি শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য উৎসাহ পেতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার একটি মূল্যবান জিনিস আজ ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত আজ অবশ্যই ইতিবাচক ফলপ্রদান করবে। আপনি আজ অবসর সময়ে কয়েকজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মীন রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার অতিরিক্ত অর্থ এমন নিরাপদ জায়গায় সঞ্চয় করুন যেখান থেকে প্রয়োজনের সময় আপনি তা পেতে পারেন। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধের সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আপনার কাজের পরিবর্তনের মাধ্যমে উপকৃত হবেন। আপনার কাছে থাকা অবসর সময় সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের