আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: বাইরের কোনও কাজকর্মের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আপনার মার্জিত ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে। ভালোবাসার মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলি আজ আপনি পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রয়োজন হলে বন্ধুদের কাছ থেকে সাহায্য নিন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজ কর্মক্ষেত্র থেকে দ্রুত বাড়ি ফিরে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোনও সিনেমা দেখতে পারেন অথবা পার্কে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: কোনও অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। অর্ধাঙ্গিনীর কাজের চাপ কমানোর জন্য অবশ্যই বাড়ির কাজে সহায়তা করুন। আপনার আজ একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, বাণিজ্যিক উদ্দেশ্য সম্পন্ন হওয়া কোনও সফর আজ ইতিবাচক ফল প্রদান করবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলি পুনর্মূল্যায়নের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অযথা খরচ করা থেকে বিরত থাকুন। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাঁদের সঙ্গে যোগাযোগ বাড়বে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্যও দিনটি খারাপ নয়। যাঁরা বাড়ি থেকে দূরে কোথাও থাকেন তাঁরা আজ নিজেদের সব কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ একটি পার্কে বা নির্জন জায়গায় সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
কর্কট রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হবেন। আপনি আজ বিশ্রাম নেওয়ার জন্য অনেকটা সময় পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ হঠাৎ করেই কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে তাঁরা মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ অবসর সময়ে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: আপনি আজ কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। মনে রাখবেন, অর্থ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলেও এর প্রতি এতটাও সংবেদনশীল হয়ে পড়বেন না যাতে আপনার সম্পর্ক প্রভাবিত হয়। কোনও কাজে আজ আপনি আপনার ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কোনও কাজে অন্যদের সহযোগিতা করার চেষ্টা করুন। আপনি আজ ভালোবাসার অনুপস্থিতি অনুভব করতে পারেন। উদ্যোগী ব্যক্তিদের সঙ্গে আজ অংশীদারিত্বের সুযোগ রয়েছে। বাড়ির বাইরে বেরিয়ে আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ আপনার মন শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুবান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে ও দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আপনি সাফল্যের সম্মুখীন হতে পারেন। আপনার দক্ষতাকে ভালোভাবে কাজে লাগান। আপনি আজ অবসর সময়ে ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
তুলা রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আজ যোগাযোগ বাড়াতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ ঘাড় অথবা পিঠের ব্যথায় ভুগতে পারেন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি ঐতিহাসিক স্মৃতিসৌধে পিকনিকের আয়োজন করতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। নিজের উপার্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আপনার মধ্যে প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। আপনি আজ অবসর সময়ে একটি বই পড়তে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনার কোনও কাজে ব্যাঘাত ঘটতে পারে।
ধনু রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা নিজেদের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তাঁদের আজ সতর্ক থাকতে হবে। নাহলে, তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ আপনার ভালো কাজের মাধ্যমে প্রশংসা পেতে পারেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: আপনি আজ কোন দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। কোনও পুরনো বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কিছু নতুন সুযোগ অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাহলে, তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজ নিজের কোনও সিদ্ধান্ত অন্যের ওপর জোর করে চাপিয়ে দেবেন না। প্রতিটি ক্ষেত্রে ধৈর্য বজায় রাখুন। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার পছন্দের কাজগুলি করতে পারেন। আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত হতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান এবং দক্ষতা অর্জন করবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
মীন রাশি: অন্যদেরকে সাহায্য করতে গিয়ে আজ আপনি ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়তে পারেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। আপনার করা কোনও কাজের কৃতিত্ব আজ অন্য কাউকে নিতে দেবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

