শনিবার,

০৭ নভেম্বর ২০২৬,

২৩ কার্তিক ১৪৩৩

শনিবার,

০৭ নভেম্বর ২০২৬,

২৩ কার্তিক ১৪৩৩

Radio Today News

জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৭, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:১৭, ৭ নভেম্বর ২০২৬

Google News
জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চব্বিশের আন্দোলনকে ‘নিজেদের দাবি করলে’ নবীনদের গঠিত দল নবীনই থেকে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, এরকম দাবির কারণে জুলাইয়ের চেতনা ‘থাকবে না’।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যেমন আমাদের কারোর একার কোনো একক দলের কোনো কৃতিত্ব নয়, যারা স্বাধীনতার ঠিকাদার হতে চেয়েছিল, মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছিল, তারা বিনাশ হয়েছে রাজনীতিতে। তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে এখন দিল্লিতে যেয়ে বসে আছে।’

‘সুতরাং কিছু বিষয় আছে ইউনিভার্সাল, সার্বজনীন। যার কৃতিত্ব নিতে হয় না। আমাদের নবীন বন্ধুরা যারা রাজনীতিতে এসেছে, তারা এখন আবার সেই চেতনার ধারক-বাহক হয়ে গিয়েছে। ২৪ আমাদের, ২৪ আমাদের। ২৪ যদি আমাদের আমাদের করতে থাকে, ২৪ কাহাদেরও থাকবে না, তোমাদেরও থাকবে না, কারওই থাকবে না।

২৪ সবার। এই ২৪ একদিনে আসেনি। এই ২৪ আসতে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বহু মায়ের কোল খালি হয়েছে, বহু স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। ইলিয়াস এখনো ফিরে আসেনি। আমাদের মতো সৌভাগ্য অনেকের অর্জন হয়নি। যারা এখনো গুম হয়ে ফিরে আসেনি, তাদের পরিবার জানে ২৪ আসতে কত ত্যাগ-তিতিক্ষা, রক্ত আমাদের দিতে হয়েছে। যারা নির্যাতিত হয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পরিবার জানে, তাদের সন্তানরা জানে এই ২৪ আসতে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। শুধুমাত্র ৩৬ দিনের জুলাই যারা বলছে যে তাদের এই মালিকানা, এই চেতনা যদি দাবি করতে থাকে, এই নবীন বন্ধুদের রাজনীতি নবীনই থেকে যাবে, কখনো আর বড় হতে পারবে না।’

মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের সভাপতি নাসিমুল গনির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার, সাবেক সচিব মো. মশিউর রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের