বৃহস্পতিবার,

০৫ নভেম্বর ২০২৬,

২১ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার,

০৫ নভেম্বর ২০২৬,

২১ কার্তিক ১৪৩৩

Radio Today News

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৬, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:২১, ৫ নভেম্বর ২০২৬

Google News
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্ত শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে সামান্ত শারমিন লেখেন, কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন তিনি। প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে দলের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো দিক থেকেই মিত্র হওয়ার যোগ্য নয়। দলটির সঙ্গে জোট করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে।

পোস্টে তিনি আরও জানান, গত ১১ মাস ধরে নিজের রাজনৈতিক বোঝাপড়া থেকে এনসিপির কর্মকাণ্ড বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি তর্ক-বিতর্ক ও আলোচনার মাধ্যমে দলের অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন।

সামান্ত শারমিন লেখেন, সংগঠনে নানা চড়াই-উতরাই থাকে। দল ভুল পথে গেলে তা থেকে দলকে রক্ষা করা রাজনৈতিক কর্তব্য বলে মনে করেছেন তিনি। এ কারণে এনসিপির অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন।

তাঁর ভাষ্য, দলের গৃহীত নীতিগুলোকে স্বীকৃত ফোরামে যুক্তিসংগতভাবে চ্যালেঞ্জ করা ছাড়া দলকে ভুল পথ থেকে ফেরানোর অন্য কোনো গণতান্ত্রিক উপায় ছিল না।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রায় এক বছরের এই সংগ্রামের ইতি টানছেন। কারণ, এনসিপির পক্ষে দলটির প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকা সম্ভব বলে মনে করেন না তিনি।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর এনসিপির ঘোষিত নতুন কমিটিতে সামান্ত শারমিনকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। নতুন কমিটিতে তাঁর পদাবনতি হয়েছে কি না, তা নিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের