মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬,

১৯ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬,

১৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

শ্রমিক বিক্ষোভ

সন্ধ্যায় বিজিএমইএ’র সংবাদ সম্মেলন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১২, ৩ নভেম্বর ২০২৬

Google News
সন্ধ্যায় বিজিএমইএ’র সংবাদ সম্মেলন

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় সংবাদ সম্মেলনে আসছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। 

মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র কার্যালয়ে পোশাক কারখানার কয়েকজন শীর্ষ উদ্যোক্তা ও বিজিএমইএ- এর সাবেক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

নিম্নতম মজুরি বোর্ড গঠনের পরও গত তিন দিন ধরে শ্রমিকরা কাজ না করে কারখানা থেকে বেরিয়ে আসছেন। ভাঙচুর, হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। এই অবস্থায় ঝুঁকি নিয়ে কারখানা আর খোলা রাখা সম্ভব কিনা–সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। 

বৈঠকের সিদ্ধান্ত সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানানো হবে বলে একটি সূত্রে জানা গেছে। 

এর আগে রোববার বিকেলে পোশাকশিল্পের মালিকরা জানিয়েছেন, শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ চালিয়ে গেলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখা হবে। গতকাল বিজিএমইএ’র কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সংগঠনটির সাধারণ সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

মাহমুদ হাসান খান গণমাধ্যমকে জানান, সভায় কয়েকজন উদ্যোক্তা সোমবার থেকেই কারখানা বন্ধের পক্ষে মত দিলেও অধিকাংশ মালিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেছেন। তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং কারখানায় বিশৃঙ্খলা চলতে থাকলে শেষ পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘মজুরি বোর্ড গঠনের পর আমাদের প্রত্যাশা থাকবে, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরে যাবেন। এখন যদি আন্দোলনের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের