রোববার,

০১ নভেম্বর ২০২৬,

১৭ কার্তিক ১৪৩৩

রোববার,

০১ নভেম্বর ২০২৬,

১৭ কার্তিক ১৪৩৩

Radio Today News

বিদ্যুৎ-জ্বালানি খাতে ন্যূনতম কাজ করেনি বিগত সরকার: জ্বালানিমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৯, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:২০, ১ নভেম্বর ২০২৬

Google News
বিদ্যুৎ-জ্বালানি খাতে ন্যূনতম কাজ করেনি বিগত সরকার: জ্বালানিমন্ত্রী

উন্নয়নের গল্প শোনালেও বিদ্যুৎ ও জ্বালানী খাত নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার ন্যূনতম কোনো কাজ করেনি। বরং প্রাইভেট সেক্টর ও বিদেশি নির্ভরতা বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ (রোববার, ১ নভেম্বর) সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী বলেন, ‘বিগত সরকারের ব্যর্থতার কারণেই বর্তমান সরকারকে বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পর থেকেই সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে।’

ইকবাল হাসান মাহমুদ মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সৌর বিদ্যুতের ব্যবহারে জনগণকে আগ্রহী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজ বাসায় সোলার ব্যবহার করছেন।’

এসময় সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, এ বছর গ্রীষ্মে লোডশেডিংয়ের কারণে দেশবাসীর জন্য কষ্ট হয়েছে তা যেন আগামী বছর না হয় সেজন্য সোলারের ব্যবহার বৃদ্ধি করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয় সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ইডকল যৌথ উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ৩ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। আগামী ৩ নভেম্বর এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের