শুক্রবার,

৩০ অক্টোবর ২০২৬,

১৫ কার্তিক ১৪৩৩

শুক্রবার,

৩০ অক্টোবর ২০২৬,

১৫ কার্তিক ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল ৩০ অক্টোবর, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৯, ৩০ অক্টোবর ২০২৬

Google News
আজকের রাশিফল ৩০ অক্টোবর, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। 

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি

মেষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ হঠাৎ করেই ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে চাইবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ কোনও বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও যেতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয় হতে পারে। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পাবেন। কোনও কাজে ব্যর্থ হলে ভেঙে না পড়ে অবশ্যই সেটিকে আবার করার চেষ্টা করুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। নিজের উপার্জন ক্ষমতা বৃদ্ধির জন্য আপনার মধ্যে প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

মিথুন রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। এর পাশাপাশি আপনি বাইরের কোনও অনুষ্ঠানেও অন্তর্ভুক্ত থাকতে পারেন। যাঁরা বাজি অথবা জুয়া খেলায় অর্থব্যয় করে আসছেন তাঁরা আজ বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এহেন বদভ্যাস পরিত্যাগ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হয়ে যেতে পারেন। ব্যবসায়িক পদক্ষেপ গুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করুন। নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

কর্কট রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি কোথাও রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। আজ নির্ধারিত সময়ের মধ্যেই আপনার সমস্ত কাজ শেষ করে ফেলার চেষ্টা করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন আজ তাঁরা নিজেদের সব কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ কোনও পার্কে বা নির্জন জায়গায় একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রিয়জনদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ কঠোর পরিশ্রমের মধ্যে কর্মক্ষেত্রে লাভবান হবেন। অতীতের কোনও পরিচিতের সঙ্গে আপনার যোগাযোগ বাড়তে পারে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো।

তুলা রাশি: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই হাঁটাচলা করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।

বৃশ্চিক রাশি: আপনি আজ কোনও শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাঁদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। ভালোবাসার মানুষ অথবা অর্ধাঙ্গিনীর কাছ থেকে পাওয়া একটি বিশেষ বার্তা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। আপনার সৃজনশীল ক্ষমতা আজ প্রচুর প্রশংসা পাবে এবং আপনি অপ্রত্যাশিত পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

ধনু রাশি: একজন ঝগড়ুটে ব্যক্তির সঙ্গে আজ আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। প্রতিটি পদক্ষেপ বিবেচনার সঙ্গে গ্রহণ করুন। বাড়িতে আজ হঠাৎ করেই অতিথির আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আজ আপনি নিজের জন্য সময় পাবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মকর রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ অবশ্যই খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই সংযত আচরণ করুন। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সবাই উৎসাহ প্রকাশ করবেন। বিবাহিত জীবনে কোন সমস্যার সম্মুখীন হলেও পরে তা ঠিক হয়ে যাবে।

কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আবেগপ্রবণ হয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।

মীন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। মনে রাখবেন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার ক্ষেত্রে সময়টি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ মাথা ঠান্ডা রেখে করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের