আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশিচক্রের শিশুদের আজ খেলাধুলার সময়ে আঘাতের সম্ভাবনা রয়েছে। তাই, অভিভাবকদের সতর্ক থাকতে হবে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকায় আপনি ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। সামগ্রিকভাবে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিক পরিশ্রম করে যান। আপনার আজ কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
কর্কট রাশি: পরোপকারের মাধ্যমে আজ আপনি মানসিক শান্তি পাবেন। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কিছু ভালো সুযোগ পাবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ শুরু হওয়া কোনও নির্মাণ কাজ প্রত্যাশামতো শেষ হবে। বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের একটি গোপন খবর জানতে পেরে আপনি অবাক হয়ে যাবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়ে একটি সমস্যার সমাধান করে ফেলতে পারেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ আপনার ভালোবাসার মানুষকে মিস করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: আপনি আজ আপনার বাবার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। মন খারাপ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি আপনার কোনও সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আপনি আজ প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে চাইলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির জাতক জাতিকারা আজ ভাই-বোনের সঙ্গে বাড়িতে একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: শারীরিক সুস্থতা বজায় রাখার লক্ষ্যে কোনও খেলাধুলায় অংশগ্রহণ করুন। আপনি আজ কোনও কাজে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তি অথবা বয়স্ক কারোর কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে অবশ্যই আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। বাড়িতে আজ একজন অতিথি আসতে পারেন। যার মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। রান্নাঘরের কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে আপনি সন্ধ্যা নাগাদ ব্যস্ত হতে পারেন। ভালোবাসার মানুষকে আজ আপনার বার্তা পৌঁছে দিন। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফল প্রদান করবেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশির ব্যবসায়ীদের বাণিজ্যে সতর্ক থাকতে হবে। নাহলে, তাঁরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির জন্য বিপুল অর্থব্যয় হতে পারে। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ অবসর সময়ে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে পরুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বাড়িতে কিছু পরিবর্তন করতে গিয়ে আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ আপনার একজন বন্ধুকে মিস করতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজে সফলতার জন্য আপনার মেধা ব্যবহার করুন। এই রাশির জাতক-জাতিকাদের অবসর সময়ে বেশি বই পড়া উচিত। যার মাধ্যমে আপনি একাধিক সমস্যার সমাধান পেতে পারেন। আপনার মেজাজ আজ সারাদিন ভালো থাকবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

