বৃহস্পতিবার,

২২ অক্টোবর ২০২৬,

৭ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার,

২২ অক্টোবর ২০২৬,

৭ কার্তিক ১৪৩৩

Radio Today News

সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ২২ অক্টোবর ২০২৬

Google News
সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এছাড়া একই দিনে দেশটির শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার চেষ্টা করা ড্রোন ভূপাতিত করার ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। 

অন্যদিকে হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকার মধ্যে সৌদি আরবে নিজেদের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলার তথ্য সামনে জানায়। জিএসিএ বলেছে, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের