কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসলে নামেন। এ সময় তারা ঢেউ ও স্রোতে ভেসে যান। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চলছে। এখনো তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম

