আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতি বন্ধের প্রথম শর্ত হলো রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হওয়া। অন্যথায় আমরা ব্যর্থ হবো। বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান জেনারেশনকে ডিল করাটা আপনাদের জন্য কঠিন, সেই পথকে আরও বন্ধুর করে তুলেছে এই আয়। সে কারণে আপনাদেরকে যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করছেন এটা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সঙ্গে জড়িত হওয়ার ঘটনাও মেনে নেওয়া যায় না।
এ সময় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

