বুধবার,

২১ অক্টোবর ২০২৬,

৬ কার্তিক ১৪৩৩

বুধবার,

২১ অক্টোবর ২০২৬,

৬ কার্তিক ১৪৩৩

Radio Today News

আজ বিজয়া দশমী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৮, ২১ অক্টোবর ২০২৬

Google News
আজ বিজয়া দশমী

অঞ্জলি, আরতি আর পূজা-অর্চনার মধ্য দিয়ে বিদায়ের সুর বাজছে শারদীয় দুর্গোৎসবে। আজ (বুধবার, ২১ অক্টোবর) বিজয়া দশমীতে সিঁদুর খেলা ও নানা আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। গত শুক্রবার দেবীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল ছয় দিনের এ উৎসব।

সিঁদুর খেলা আর দর্পন বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা ভাসানের আয়োজন শুরু হবে দুপুর থেকে। প্রতিমা নিয়ে ভাসান ঘাটের উদ্দেশ্যে যাবে বিদায় শোভাযাত্রা। এর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের উৎসব।

দশমীর সব আয়োজন নির্বিঘ্নে শেষ করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সন্ধ্যা পর্যন্ত প্রতীকি বিসর্জনের পর শেষ হবে এ বছরের শারদ উৎসব। সনাতন শাস্ত্র মতে এ বছর দেবী দুর্গা নৌকায় চড়ে কৈলাসে ফিরবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের