বুধবার,

২১ অক্টোবর ২০২৬,

৬ কার্তিক ১৪৩৩

বুধবার,

২১ অক্টোবর ২০২৬,

৬ কার্তিক ১৪৩৩

Radio Today News

প্রশান্ত মহাসাগরের তলদেশে চিয়াওলং, রহস্যময় সমুদ্রজীবের ছবি তুললেন গবেষকরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৬, ২১ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:৪৭, ২১ অক্টোবর ২০২৬

Google News
প্রশান্ত মহাসাগরের তলদেশে চিয়াওলং, রহস্যময় সমুদ্রজীবের ছবি তুললেন গবেষকরা

পশ্চিম প্রশান্ত মহাসাগরে গভীর সমুদ্র গবেষণার অংশ হিসেবে সাফল্যের সাথে ৪৭০তম ডাইভ সম্পন্ন করেছে চীনের মানববাহী সাবমার্সিবল 'চিয়াওলং'। ১৫ অক্টোবর পরিচালিত এই অভিযানের মাধ্যমে সমুদ্র তলদেশের রহস্যময় ও বিচিত্র জগতের নতুন চিত্র উঠে এসেছে।

গবেষণাকালে চিয়াওলং-এর পর্যবেক্ষণ জানালা দিয়ে প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা একটি সামুদ্রিক স্পঞ্জের বিরল দৃশ্য ধারণ করা হয়।

চীনা গবেষণা জাহাজ 'ডিপ সি নং ১' এ করে পরিচালিত এই অভিযানের সময় চিয়াওলং সাবমার্সিবলে সরাসরি উপস্থিত থেকে পানির নিচের এই রোমাঞ্চকর অভিযানের দৃশ্য ক্যামেরাবন্দী করেন রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়ার একজন প্রতিনিধি।

চীনের এই আধুনিক বৈজ্ঞানিক অনুসন্ধান পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর জলজ পরিবেশ, জীববৈচিত্র্য ও সামুদ্রিক বাস্তুতন্ত্র অনুধাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের