বৃহস্পতিবার,

২২ অক্টোবর ২০২৬,

৭ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার,

২২ অক্টোবর ২০২৬,

৭ কার্তিক ১৪৩৩

Radio Today News

২০৩০ সালের মধ্যে বিজ্ঞাপন শিল্পে বছরে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য চীনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩১, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:৫৪, ২২ অক্টোবর ২০২৬

Google News
২০৩০ সালের মধ্যে বিজ্ঞাপন শিল্পে বছরে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য চীনের

২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে প্রায় ১০ শতাংশ হারে বিজ্ঞাপন শিল্পের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়েছে চীন। মঙ্গলবার ঘোষিত পাঁচ বছর মেয়াদি এক পরিকল্পনায় এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনায় ডিজিটাল উদ্ভাবন এবং উৎপাদন, ভোক্তাপণ্য ও কৃষিখাতের সঙ্গে বিজ্ঞাপন শিল্পের ঘনিষ্ঠ সংযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজার নিয়ন্ত্রণবিষয়ক রাষ্ট্রীয় প্রশাসন এবং আরও ছয়টি সরকারি সংস্থা যৌথভাবে এ পরিকল্পনা প্রকাশ করেছে। এতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো, সৃজনশীল সক্ষমতা জোরদার এবং প্রশিক্ষণ সম্প্রসারণের কথা বলা হয়েছে। পাশাপাশি অন্যান্য শিল্পকে ক্রেতাদের কাছে পৌঁছাতে এবং নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলতে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বাজার নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নির্ধারিত আকারের বেশি সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিবেদন করা বিজ্ঞাপন আয় ২.০৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। ২০২০ সালের তুলনায় এ আয় দ্বিগুণ। চীন ইতোমধ্যে ৩০টি জাতীয় এবং বেশ কয়েকটি প্রাদেশিক পর্যায়ের বিজ্ঞাপন শিল্পপার্ক প্রতিষ্ঠা করেছে।

জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের শিল্প ও প্রযুক্তি অর্থনীতি ইনস্টিটিউটের সেবাশিল্প গবেষণা কার্যালয়ের পরিচালক হোং ছুনলিয়ান বলেন, ‘বিজ্ঞাপন শুধু বাণিজ্যিক প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আরও বিস্তৃতভাবে সহায়তা করা সম্ভব।‘

হোং বলেন, ‘বিজ্ঞাপনের কথা উঠলে মানুষ সাধারণত টেলিভিশন বা অন্যান্য গণমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের কথা ভাবে। তবে শিল্পের আধুনিকায়নের প্রতিটি পর্যায়ে বিজ্ঞাপন সেবা ভূমিকা রাখতে পারে।‘

পরিকল্পনায় কৃষিপণ্যের প্রচার, গ্রামীণ ব্র্যান্ড গড়ে তোলা এবং অনলাইনে বিক্রয় সম্প্রসারণের জন্য ধারাবাহিক প্রচেষ্টা চালানোর কথাও বলা হয়েছে।
হোং বলেন, ‘আমার মতে, একটি পদক্ষেপ হতে পারে গ্রামীণ এলাকায় আরও বেশি বিজ্ঞাপনসম্পদ বরাদ্দ এবং স্থানীয় বিশেষায়িত কৃষিপণ্যের প্রচারে জনসেবামূলক বিজ্ঞাপন ব্যবহার করা। আরেকটি পদক্ষেপ হলো, কৃষিপণ্যের বিক্রি বাড়ানো এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞাপনকে ই-কমার্সের সঙ্গে যুক্ত করা।‘ সূত্র: সিএমজি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন