শনিবার,

১৭ অক্টোবর ২০২৬,

২ কার্তিক ১৪৩৩

শনিবার,

১৭ অক্টোবর ২০২৬,

২ কার্তিক ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল ১৭ অক্টোবর, বড়সড় সুসংবাদ পাবে এই ছয় রাশি!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৬, ১৭ অক্টোবর ২০২৬

Google News
আজকের রাশিফল ১৭ অক্টোবর, বড়সড় সুসংবাদ পাবে এই ছয় রাশি!

আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-

মেষ রাশি: আপনি আজ কোনও খেলাধুলা অথবা বাইরের কাজকর্মে অন্তর্ভুক্ত থাকতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ গান অথবা নাচের মাধ্যমে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। এর ফলে আপনার ক্লান্তি দূর হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

বৃষ রাশি: বাইরের কিছু কাজকর্ম করতে গিয়ে আপনি ক্লান্ত হতে পারেন। কাউকে প্রভাবিত করার জন্য অত্যধিক খরচ করা থেকে বিরত থাকুন। আপনার উদ্বেগহীন মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বাড়াতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। পাশাপাশি, আপনার কোনও নতুন প্রকল্প শুরু করার আগে বাবা-মায়ের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ অবসর সময়ে আপনার কোনও পছন্দের কাজ করতে চাইলেও বাড়িতে হঠাৎ করে কেউ আসার কারণে তা সম্ভব হবে না। পূর্বের কোনও কাজ শেষ না করে নতুন কিছু শুরু করবেন না। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।

মিথুন রাশি: গাড়ি চালানোর সময়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সামগ্রিকভাবে দিনটি আপনার অনুকূলে থাকবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ আপনার যোগ্যতার মাধ্যমে অনেকের কাছ থেকে প্রশংসা পাবেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। অন্যের বিরুদ্ধে বিদ্বেষভাব পোষণ করবেন না। পরিবারের একজন সদস্যের শরীর খারাপ থাকার কারণে আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ কোনও কাজে লাগতে পারে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। আপনি আজ একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আপনি আজ অবসর সময়ে আপনার ঘরটি পরিষ্কার করতে পারেন। নিজের ব্যক্তিত্বকে উন্নত করার চেষ্টা করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

সিংহ রাশি: সমস্যার মধ্যে রয়েছেন এমন একজন ব্যক্তিকে আজ আপনি সাহায্য করতে পারেন। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বাড়িতে আজ কিছু সুস্বাদু খাবার তৈরি হতে পারে। আজ কাজের চাপ কম থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আপনার একটি নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। জীবনসঙ্গীর কাছ থেকে আপনি আজ একটি চমক পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: অন্যদের সমালোচনার বদভ্যাসের কারণে আজ আপনি নিজে সমালোচিত হতে পারেন। আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন। অঙ্ককারী মানসিকতা দূরে সরিয়ে রাখুন। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। প্রেমের জন্য এই দিন এই দিনটি খুব একটা খারাপ নয়। যাঁদের সঙ্গে থাকলে আপনার সময় এবং অর্থ উভয় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবশ্যই অবিলম্বে পরিত্যাগ করুন। আজ নিজের জন্য কিছুটা সময় বের করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য কোনও নিরাপদ পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করুন। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার ব্যক্তিত্ব মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনি আজ টিভিতে একটি সিনেমা দেখতে পারেন এবং প্রিয়জনদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

ধনু রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। নিজের কোনও সিদ্ধান্ত অন্যের ওপর জোর করে চাপিয়ে দেবেন না। প্রতিটি কাজ ধৈর্য সহকারে করুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের সঙ্গে সংযত আচরণ করুন। শিশুদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও পরে তা ঠিক হয়ে যাবে।

মকর রাশি: আপনি আজ কোনও পারিবারিক চিন্তায় আশঙ্কিত হতে পারেন। মামাবাড়ির একজন সদস্যের কাছ থেকে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার মন আজ ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ আপনি বিপুল অর্থব্যয় করতে চাইবেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত হতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবেন। আত্মীয়দের সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে। কাউকে কিছু না জানিয়ে আপনি আজ বাড়িতে একটি ছোট্ট পার্টির আয়োজন করতে পারেন।

মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। নিজের সামর্থ্য অতিক্রম করে কোনও কাজ করবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের