বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্ম পরিচয় যাই থাকুক, রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। সকল সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করবে, কোন বৈষম্য থাকবে না।
আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) রমনা কালীমন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘উৎসব সকল বিভাজনকে দূর করে দেয়। হাজার বছর ধরে আমরা একে অপরের উৎসবে অংশগ্রহণ করে আসছি।
বিএনপির সুস্পষ্ট নির্দেশনা, নেতাকর্মীরা মন্দিরের নিরাপত্তা দেবে। নিরাপত্তা নিশ্চিতে ২ লাখ ১২ হাজারের উপরে আনসার ভিডিপি নিয়োগ করা হয়েছে, যেটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।’
রেডিওটুডে নিউজ/আনাম

