শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬,

২৪ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬,

২৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রেমিট্যান্স শাটডাউনের হুমকির পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৭, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:০৭, ৯ অক্টোবর ২০২৬

Google News
রেমিট্যান্স শাটডাউনের হুমকির পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভীর

রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিয়ে বিরোধী দল কী অর্জন করতে চায়, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি প্রশ্ন করেছেন, প্রবাসী বাংলাদেশিরা কি সবাই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী যে তাদের রেমিট্যান্স বন্ধের ডাক দেওয়া হচ্ছে? একই সঙ্গে এই হুমকির পেছনে কোনো গুপ্ত পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে কমল কুঁড়ির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, রেমিট্যান্স শুধু সরকারকে সহায়তা করার জন্য পাঠানো হয় না, পরিবারের সদস্যদের জন্যও পাঠানো হয়। দেশের অর্থনীতির চালিকাশক্তি যারা বন্ধ করতে চায়, তারা কখনোই দেশের স্বার্থে রাজনীতি করেনি।

বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে রিজভী বলেন, বিমানবন্দরে অন্যায়, অনিয়ম বা অব্যবস্থাপনা হলে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো যেতে পারে।

তবে কোনো কর্মকর্তার গায়ে হাত দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অবসরপ্রাপ্ত মেজর আখতারের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপিতে থাকাকালীনও তিনি কোনো শৃঙ্খলার মধ্যে ছিলেন না। তিনি এমন কোনো কাজ করলে জামায়াত নিজেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536