রোববার,

২২ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

রোববার,

২২ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

নতুন দ্বৈত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ২১ নভেম্বর ২০২৬

Google News
নতুন দ্বৈত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন উৎক্ষেপক উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

গালফ নিউজ বলছে, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে নতুন এই অস্ত্রব্যবস্থার উপস্থিতি দেখা গেছে।

সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের দাবি নাকচ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে ভূগর্ভস্থ একটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় নতুন উৎক্ষেপকটি দেখানো হয়। আইআরজিসির দাবি, এটি একই সঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। তবে স্থাপনাটির অবস্থান প্রকাশ করা হয়নি।

নতুন উৎক্ষেপকটি ইরানের আগে ব্যবহৃত দ্বৈত উৎক্ষেপক ব্যবস্থার তুলনায় উন্নত বলে মনে করা হচ্ছে। আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতো। নতুন ব্যবস্থায় তরল জ্বালানি ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্রের জ্বালানি কার্যকারিতা বাড়বে। পাশাপাশি এর গতি ও গতিপথ নিয়ন্ত্রণে পরিচালকদের কিছু বাড়তি সক্ষমতা থাকবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ আবারও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কার মধ্যে নতুন অস্ত্রব্যবস্থাটি সামনে আনল তেহরান। এর মাধ্যমে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো অক্ষত ও কার্যকর রয়েছে—এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে ইরান।

নতুন উৎক্ষেপক উন্মোচনের সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি বলেন, তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের যুদ্ধ কাঠামোয় চমকে দেওয়ার মতো নতুন সক্ষমতা এবং অত্যন্ত কার্যকর অস্ত্রব্যবস্থা যুক্ত করেছি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের