শনিবার,

২১ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

শনিবার,

২১ নভেম্বর ২০২৬,

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ২১ নভেম্বর ২০২৬

Google News
হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত মোট ৫৮টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান।

বিবৃতিতে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটির গতিবিধি শনাক্ত করে সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। পরে সেটি ধ্বংস করে ভূপাতিত করা হয়েছে।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি একটি অত্যাধুনিক চালকবিহীন সামরিক আকাশযান। দীর্ঘ সময় আকাশে অবস্থান, দূরপাল্লার নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতার জন্য ড্রোনটি পরিচিত।

সামরিক অভিযানে নজরদারির পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কাজেও এমকিউ-৯ ব্যবহার করা হয়। এ কারণে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ চালকবিহীন আকাশযানগুলোর মধ্যে এটি অন্যতম।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের