আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজকে করা একটি যৌথ উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, আপনি অংশীদারদের কিছু বিরোধিতার সম্মুখীন হতে পারেন। আপনি আজ অবসর সময়ে মোবাইল চালাতে পারেন অথবা টিভি দেখতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি আপনার কোনও সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। আপনার অহঙ্কারী মানসিকতা দূরে সরিয়ে রাখুন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হতে পারে। যার ফলে আপনার মানসিক চাপ বাড়তে পারে। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। কোনও সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। এই রাশির গৃহিণীরা আজ অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
মিথুন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাছে ব্যবহার করুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। আপনি আজ সহকর্মী এবং আত্মীয়দের কাছ থেকে কোনও কাজে গুরুত্বপূর্ণ সাহায্য পাবেন। কোনও নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: আপনি আজ শরীরের প্রতি যত্ন নেওয়ার ক্ষেত্রে এবং চেহারা উন্নত করার জন্য যথেষ্ট সময় পাবেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। উদ্যোগী ব্যক্তিদের সঙ্গে আজ আপনার অংশীদারিত্বের সুযোগ রয়েছে। আপনি আজ একটি ধর্মীয় স্থানে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বন্ধুদের সঙ্গে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটির সমাধানের চেষ্টা করুন।
কন্যা রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। অংশীদারি প্রকল্পগুলির মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। এই রাশির জাতক-জাতিকাদের অবসর সময়ে বই পড়া উচিত। এর ফলে, তাঁরা একাধিক সমস্যার সমাধান করতে পারবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না।
তুলা রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। নিজের কোনও সিদ্ধান্ত অন্যের ওপর জোর করে চাপিয়ে দেবেন না। প্রতিটি কাজ ধৈর্য সহকারে করুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়ে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। ছোটবেলার কিছু স্মৃতির আজ রোমন্থন হতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: শিশুদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার কর্মসূচি আজ ব্যর্থ হতে পারে। নতুন রোজগারের সুযোগগুলি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ অবসর সময়ে একটি সিনেমা দেখতে পারেন। যদিও, এই সিনেমাটি আপনার পছন্দ হবে না। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
ধনু রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মনে রাখবেন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনার আবেগকে নিয়ন্ত্রণ রাখুন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ কিছু অবসর সময় পেতে পারেন। সেই সময়ে আপনি আপনার একজন কাছের মানুষের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: আজ নিজে থেকে কোনও তর্কে জড়িয়ে পড়বেন না। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও বন্ধুবান্ধবদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার একটি পুরনো কাজের প্রশংসা করা হতে পারে। পাশাপাশি, যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ অবসর সময়ে মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। একজন আত্মীয়ের মাধ্যমে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। যার ফলে আপনার কোনও পরিকল্পনা বিঘ্নিত হতে পারে।
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। রক্তচাপের রোগীরা তাঁদের রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশ উজ্জ্বল করে তুলবে। প্রেমের জীবনে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনার কাছে আসা ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। আপনার কাছে থাকা অবসর সময়টিকেও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। নিজের করা কোনও কাজের কৃতিত্ব আজ অন্য কাউকে নিতে দেবেন না। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ অবসর সময়ে কোনও কাজে ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

