মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬,

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬,

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

ব্রাজিলের আক্রমণে লণ্ডভণ্ড সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ১৭ নভেম্বর ২০২৬

Google News
ব্রাজিলের আক্রমণে লণ্ডভণ্ড সিঙ্গাপুর

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ৭-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে সেলেসাওরা।

দলের এই বিশাল জয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে ব্রাজিল। ম্যাচের মাত্র ৯ মিনিটেই গোলের খাতা খোলেন ভিনিসিয়াস। এরপর ১৫ ও ২১তম মিনিটে আরো দুটি গোল করে প্রথম ২১ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

তার গতির কাছে শুরু থেকেই অসহায় হয়ে পড়ে সিঙ্গাপুরের রক্ষণভাগ।

প্রথমার্ধের ৩১তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এক জোরালো শটে দলের চতুর্থ গোলটি করেন তরুণ সেনসেশন এন্ড্রিক। ফলে ৪-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পরও আক্রমণের ধার কমায়নি সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই, ম্যাচের ৫১তম মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন আরেক তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান। এরপর ৬৫তম মিনিটে রায়ানের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৬-০। 

আর ম্যাচের ৭৪তম মিনিটে সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমি আত্মঘাতী গোলে বিশাল জয় নিশ্চিত হয় ব্রাজিলের। এতে সিঙ্গাপুরকে ৭-০ গোলের বন্যায় ভাসায় আনচেলত্তির শিষ্যরা।

পুরো ম্যাচে বল দখল এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল।

ম্যাচের ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে মোট ২১টি শট নেয় তারা, যার মধ্যে ১০টিই ছিল লক্ষ্যে। বিপরীতে সিঙ্গাপুর ৮টি শট নিলেও ব্রাজিল গোলরক্ষককে পরীক্ষায় ফেলার মতো তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

এশিয়া সফরের প্রথম ম্যাচে গত ১৪ নভেম্বর এই মাঠেই জাপানের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। সেই হারের ক্ষত ভুলে সিঙ্গাপুরের বিপক্ষে এই গোল উৎসবের মাধ্যমে দারুণভাবে ঘুরে দাঁড়াল লাতিন আমেরিকার পরাশক্তিরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের