রোববার,

১৫ নভেম্বর ২০২৬,

১ অগ্রাহায়ণ ১৪৩৩

রোববার,

১৫ নভেম্বর ২০২৬,

১ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৬, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪৭, ১৫ নভেম্বর ২০২৬

Google News
কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’

চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যাচ্ছেন। এই ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার থাকবেন ‘জুলাই যোদ্ধা’, যাদের সম্পূর্ণ সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংসদে মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া দ্রুত শুরু করার লক্ষ্যে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি, সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরিফুল হক চৌধুরী আরও স্পষ্ট করেন যে, এই দফায় মালয়েশিয়ায় যেতে যাওয়া মোট ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। তাঁদের বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় খরচ সরকার বহন করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের