শুক্রবার,

১৩ নভেম্বর ২০২৬,

২৯ কার্তিক ১৪৩৩

শুক্রবার,

১৩ নভেম্বর ২০২৬,

২৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল ১৩ নভেম্বর, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৭, ১৩ নভেম্বর ২০২৬

Google News
আজকের রাশিফল ১৩ নভেম্বর, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-

মেষ রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। সন্ধ্যা নাগাদ আজ আপনার বন্ধুরা একটি আকর্ষণীয় পরিকল্পনা করে দিনটি উজ্জ্বল করে তুলবেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। পেশাগত ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনার রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। আজকের দিনটি ভালোভাবে কাজে লাগান।

বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে প্রতিটি কাজে ধৈর্যের সঙ্গে করুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

মিথুন রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে চিন্তা বাড়তে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না । প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন। আপনি আজ অবশ্য সময়ে মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন। যদিও, সবকিছু ভালোভাবে সামলে নেবেন।

কর্কট রাশি: শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। যাঁরা এখনও পর্যন্ত বেতন পাননি তাঁরা আজ বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও নতুন ব্যবসায়িক অংশীদারিত্বে অংশগ্রহণের আগে অবশ্যই বিবেচনা করুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

সিংহ রাশি: অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধের সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনাকে আজ সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে।। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। দীর্ঘমেয়াদি ভিত্তিতে কোথাও বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন। প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: সেইসব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত রাখবে। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে অবশ্যই সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। আপনার ভালোবাসার মানুষের সঙ্গে কোনও ব্যক্তিগত অনুভূতি অথবা গোপন তথ্য ভাগ করে নেবেন না। কোনও নতুন বিষয়ের পরিপ্রেক্ষিতে আলোচনা করার জন্য এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ একাকী কিছুটা সময় পর্যন্ত করতে চাইবেন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন।

বৃশ্চিক রাশি: আপনি আজ কোনও শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। যার ফলে কোনও প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে পারেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। সেইসব ব্যক্তিদের থেকে অবশ্যই দূরে রাখুন যাঁদের কুঅভ্যাস আপনাকে প্রভাবিত করতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

ধনু রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হতে পারেন। যদিও, এর মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বন্ধুরা আজ আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু ভালো পরামর্শ দিবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার যোগাযোগ দক্ষতাকে ভালোভাবে কাজে লাগান। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শরীরচর্চার মাধ্যমে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করুন। আপনার ভাই-বোনেরা আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও কাজে ব্যর্থতার সম্মুখীন হলে ভেঙে পড়বেন না। বরং, ওই কাজটি আরও ভালোভাবে করার চেষ্টা করুন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর কারণে আপনি কোনও অসুবিধার সম্মুখীন হতে পারেন।

কুম্ভ রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। জমি-সংক্রান্ত সমস্যা এবং সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির দিকে আপনাকে নজর দিতে হবে। অন্যদের রাজি করানোর দক্ষতার মাধ্যমে আপনি অবশ্যই একাধিক সমস্যা সমাধান করে ফেলতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোনও সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। আপনি আজ অবসর সময়েই কোনও পছন্দের কাজ করতে পারেন।

মীন রাশি: অতীতের কোনও উদ্যোগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে একজন আমন্ত্রিত অতিথি আসতে পারেন। যাঁর মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের একটি গোপন খবর জানতে পেরে আপনি অবাক হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের