আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। আপনি আজ বাড়ির কাজ করতে গিয়ে বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। একজন বন্ধু আজ আপনার সম্পর্কে চিন্তা করতে পারেন। কোনও কাজে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটির সমাধানের চেষ্টা করুন।
বৃষ রাশি: আপনি আজ কোনও খেলাধুলা সংক্রান্ত কাজকর্ম এবং বাইরের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার সৃজনশীল প্রতিভার সঠিকভাবে ব্যবহার করলে আপনি লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কোনও প্রকল্প এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাইগ্রেনের রোগীদের সচেতন হতে হবে। দীর্ঘমেয়াদি সম্ভাবনা রয়েছে এমন কোথাও বিনিয়োগের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে কাটবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
কর্কট রাশি: কোনও ধর্মীয় কাজকর্ম করার জন্য এই দিনটি অবশ্যই ভালো। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। আজ আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছেন যিনি আপনাকে অত্যন্ত ভালোবাসবেন। কর্মক্ষেত্রে নিজের কাজকে আরও উন্নত করতে কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসুন। অপরিচিত ব্যক্তিদের কাছে নিজের গোপন তথ্যগুলি জানিয়ে দেবেন না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আজ আপনি নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কোনও প্রকল্প অথবা পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হবে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ আপনার যোগাযোগ দক্ষতার মাধ্যমে এগিয়ে থাকবেন। আপনি আজ রোমান্টিক চিন্তার মধ্যে নিমগ্ন থাকবেন।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোনও রোগের সম্মুখীন হলে আত্মবিশ্বাস বজায় রাখুন। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি অবশ্যই ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। যার ফলে পরিবারের সদস্যদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ কোনও বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। এই রাশির যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন। এই রাশির ব্যবসায়ীদের প্রতিটি পদক্ষেপ সর্তকতার সঙ্গে গ্রহণ করতে হবে। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটির সমাধানের চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। গৃহস্থালীর কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। আজ আপনার কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটির সমাধানের চেষ্টা করুন।
ধনু রাশি: নিজের একগুঁয়ে মানসিকতা অবশ্যই দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেলে দিতে পারেন। পরিবারের সদস্যরা আজ আপনার মতামতগুলিকে সমর্থন করতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি আজ আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে বস এবং সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পাবেন। এই রাশির ব্যবসায়ীরাও আজ লাভবান হবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করুন। আপনার মন আজ ভালো থাকবে।
মকর রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। পাশাপাশি, অনেকে আপনার সামনেই প্রশংসা করবেন। সেইসব বন্ধুদের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আজ আপনি কোথাও বেরোতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ চাইতে পারেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: কোনও কাজে আপনি কঠোর প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সমর্থনের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। অতীতের কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বীকৃতি লাভ করতে পারেন। আজ আপনি হঠাৎ করেই কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনার কোথাও পিকনিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

