মঙ্গলবার,

১০ নভেম্বর ২০২৬,

২৬ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার,

১০ নভেম্বর ২০২৬,

২৬ কার্তিক ১৪৩৩

Radio Today News

ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা চিয়ান চিয়ান ও খাং খাং

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫০, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৫০, ১০ নভেম্বর ২০২৬

Google News
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা চিয়ান চিয়ান ও খাং খাং

জন্ম থেকে বেড়ে ওঠা ম্যাকাওয়ের পরিচিত পরিবেশ ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাল যমজ জায়ান্ট পান্ডা চিয়ান চিয়ান ও খাং খাং। রোববার বিশেষ উড়োজাহাজে করে তাদের নেওয়া হয়েছে চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু জায়ান্ট পান্ডা প্রজনন ও গবেষণা কেন্দ্রে। 

ছেংতুতে পৌঁছানোর পর পান্ডা দুটিকে প্রথমে কোয়ারেন্টিনে রাখা হবে। করা হবে স্বাস্থ্য পরীক্ষা। এরপর তাদের জন্য তৈরি প্রাকৃতিক পরিবেশের আদলে সাজানো আবাসে নেওয়া হবে। সেখানে বন্য পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনীয় দক্ষতা শেখার পাশাপাশি আরও স্বাভাবিক ও সমৃদ্ধ জীবন কাটানোর সুযোগ পাবে তারা।    

চিয়ান চিয়ান ও খাং খাংয়ের জন্ম ২০১৬ সালে ম্যাকাওয়ে। এর এক বছর আগে, ২০১৫ সালে চীনের কেন্দ্রীয় সরকার খাই খাই ও সিন সিন নামে দুটি জায়ান্ট পান্ডা পাঠিয়েছিল ম্যাকাওয়ে। সেই জুটির ঘরেই জন্ম নেয় যমজ শাবক দুটি। এরপর থেকে টানা এক দশক ম্যাকাওয়ের মানুষের ভালোবাসা ও যত্নে বেড়ে উঠেছে তারা। 

পান্ডা দুটির পরিচর্যাকারী মোখ ওয়েং হান জানান, রোববার সকালে পরিবহনের জন্য বিশেষ খাঁচায় তাদের নেওয়ার প্রক্রিয়া বেশ নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। সূত্র: সিএমজি
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের