শেখ হাসিনাকে ‘আওয়াজে হিন্দুস্তান’ বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার দিবসটি পালন করতে না দিলেও ৭ নভেম্বরের স্মৃতি মুছে যায়নি।’
আজ (রোববার, ৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাবার বাকশাল শেখ হাসিনা কায়েম করেছে ভিন্ন আঙ্গিকে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিপ্লব বৃথা যাবে না।’
রেডিওটুডে নিউজ/আনাম

