শুক্রবার,

০৬ নভেম্বর ২০২৬,

২২ কার্তিক ১৪৩৩

শুক্রবার,

০৬ নভেম্বর ২০২৬,

২২ কার্তিক ১৪৩৩

Radio Today News

বিএনপি পুনরায় কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা কায়েম করছে: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৮, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:১৯, ৬ নভেম্বর ২০২৬

Google News
বিএনপি পুনরায় কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা কায়েম করছে: জামায়াত আমির

গণভোটের রায় মেনে না নিয়ে বিএনপি পুনরায় কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা কায়েম করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিএনপি সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে এনেছে।

শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অতীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানতে না চাইলেও পরবর্তীতে বিএনপিকে তা যেমন মানতে হয়েছে। একইভাবে সংস্কার মানতেও বাধ্য হবে বলেও জানান তিনি।

জাপান সফরে মাতারবাড়ী নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে সরকার তা জনগণের কাছে উন্মুক্ত করার আহ্বান জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের