শুক্রবার,

০৬ নভেম্বর ২০২৬,

২২ কার্তিক ১৪৩৩

শুক্রবার,

০৬ নভেম্বর ২০২৬,

২২ কার্তিক ১৪৩৩

Radio Today News

দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১২, ৬ নভেম্বর ২০২৬

Google News
দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী রাসেল আহমদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জ কর্তৃক জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ সম্পাদনের লক্ষ্যে ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ থাকবে এবং এর আওতাধীন সব ফিডারের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের