বুধবার,

০৪ নভেম্বর ২০২৬,

২০ কার্তিক ১৪৩৩

বুধবার,

০৪ নভেম্বর ২০২৬,

২০ কার্তিক ১৪৩৩

Radio Today News

নির্বাচনে পরাজয়ের জন্য ‘ভুয়া রিপাবলিকান’ ও ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪০, ৪ নভেম্বর ২০২৬

Google News
নির্বাচনে পরাজয়ের জন্য ‘ভুয়া রিপাবলিকান’ ও ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য দলের ভেতরের ‘ভুয়া রিপাবলিকান’ এবং সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে তিনি নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয়ের কারণ বিশ্লেষণের কথা বলেছেন। পাশাপাশি টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের সমালোচনা করেছেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘প্রার্থীরা কেন জিতল এবং কেন হারল, তার কারণগুলো নিয়ে ভালো-মন্দ উভয় দিক থেকেই আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হতে চলেছি।’

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তার রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে অ্যাবট যদি ‘আরআইএনও’ না হতেন, তাহলে তিনি হারতেন না। আরআইএনও শব্দটির পূর্ণরূপ ‘রিপাবলিকান ইন নেম অনলি’। অর্থাৎ, নামমাত্র রিপাবলিকান-দলের আদর্শ ও অবস্থানের সঙ্গে যার মিল নেই বলে সমালোচকেরা মনে করেন।

এ ছাড়া ‘ভেটো’ লেখা একটি লাল টুপির ছবিও শেয়ার করেছেন ট্রাম্প। নির্বাচনের পর কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে তাদের পাস করা কোনো বিলে প্রেসিডেন্ট হিসেবে ভেটো দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারেন-ছবিটি সেই ইঙ্গিত বহন করছে বলে মনে করা হচ্ছে।

ফক্স নিউজেরও সমালোচনা করেছেন ট্রাম্প। নিউইয়র্কের সাবেক ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিওকে কেন তাদের রাজনৈতিক বিশ্লেষক প্যানেলে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ফক্স নিউজের বিরুদ্ধে অভিযোগ তুলে ট্রাম্প বলেন, ‘ক্রমাগত ও ধারাবাহিকভাবে ডেমোক্র্যাটদের বিরোধিতা এবং আরও খারাপ বিষয় তুলে ধরার মাধ্যমে ফক্স নিউজ এই পরাজয়গুলোর জন্য দায়ী।’

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্পের এসব মন্তব্য দলের অভ্যন্তরীণ মতপার্থক্য এবং সংবাদমাধ্যমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের